ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মহানগর (দঃ) ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান খান

আপডেট: July 30, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান খান।

আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আযহা। কোরবানির এই ত্যাগের মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।

ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ সকলের জীবনে বয়ে আনবে অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বছর ঘুরে আমাদের মাঝে আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা। করোনাভাইরাসের এই মহামারীর দুঃসময়ে সকল আঁধার কাটিয়ে ঈদুল আজহা সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।

তিনি শুভেচ্ছা জানানোর পাশাপাশি কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করা এবং করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network