ঈদে বাইক না দেওয়ায় আত্মহত্যা!

আপডেট: May 5, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: জামালপুরের সরিষাবাড়ীতে ঈদ উপলক্ষে মোটরবাইক না পেয়ে ছেলের আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। বুধবার (৪ মে) রাত ৮টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল নদীপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ডোয়াইল বাজার এলাকার নিজামুল ইসলাম রুবেলের ছেলে সজিব মিয়া (১৪)। সে ঈদুল ফিতর উপলক্ষে বাবার মোটরবাইক চালাতে চায়।বাবা তার মোটরবাইক দিতে না চাইলে সজিব মিয়া অভিমান করে। পরে রাত ৮টার দিকে সে তার বসতঘরের ধর্নার সঙ্গে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে সরিষাবাড়ি থানার এস আই আব্দুল করিম কালের কণ্ঠকে বলেন, ঈদ উপলক্ষে বাবার কাছে মোটরবাইক চালাতে চায় ছেলে। মোটরবাইক চালাতে না দিলে বাবার ওপর অভিমান করে সজিব মিয়া নামে এক কিশোর আত্মহত্যা করে। খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়। পরিবারের কারো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network