ঈদ যাত্রায় গাজীপুর মহাসড়কে মানুষের ভিড়

আপডেট: April 20, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের পরিস্থিতি গত কয়েক বছরের তুলনায় এবার অনেকটাই ভালো রয়েছে। যদিও সকাল থেকেই মহাসড়কের চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নানা শ্রেণী-পেশার ঘরমুখো মানুষের ভিড় রয়েছে এবং যানবাহনের চাপও রয়েছে অনেক বেশি।
মহাসড়কের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস মোড়, বোর্ড বাজার, স্টেশন রোডসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

অতিরিক্ত সংখ্যক যাত্রীর তুলনায় কোন কোন রুটে যানবাহন রয়েছে কম। তাই নির্ধারিত গন্তব্যে যেতে অনেকেরই দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। আর এই সুযোগে বেশি ভাড়া নেওয়ার চেষ্টা করছে যানবাহনগুলো।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, এবারের ঈদ যাত্রায় এই মহাসড়কের যানবাহন পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিকভাবে ৩০০ ট্রাফিক পুলিশের পাশাপাশি এপিপিএন সদস্য ও রোভার স্কাউট মোতায়েন রয়েছে।এছাড়া কোথাও ভাড়া বেশি নেওয়ার খবর পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network