শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

উজিরপুরে কঁচা নদীতে বিকট শব্দে ভেঙে পড়ল নির্মাণাধীন সেতুর গার্ডার

আপডেট: August 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল অফিস:: বরিশালের উজিরপুরের সাতলা চৌমহনী এলাকার কঁচা নদীতে নির্মাণাধীন ব্রিজের গার্ডার ভেঙে পড়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরের ব্রিজটির মাঝখানের ৪৫ মিটার দৈর্ঘ্যের দুটি গার্ডার ভেঙে নদীতে পড়ে। এতে নির্মাণকাজে নিযুক্ত একজন শ্রমিক আহত হয়েছেন। ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণকাজে নিম্মমানের সামগ্রী ব্যবহার এবং প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষকে না জানিয়ে গার্ডার স্থাপন করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় সরকার প্রকৌশল বরিশাল বিভাগের কর্মকর্তারা।

জানা গেছে, প্রায় ৫ কোটি টাকা ব্যয়ের ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কঁচা নদীর ওপর ৬ হাজার ৩শ মিটার চেইনেজে ৪০৫ মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলজিইডি’র তত্ত্বাবধানে ব্রিজের নির্মাণকাজ বাস্তবায়নের কার্যাদেশ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান ওটিবিএল।
চুক্তি অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরে নির্মাণকাজ শেষ হওয়ার কথা। কিন্তু দুটি গার্ডার ভেঙে পড়ায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হবে না। এতে করে এই সেতু নির্মাণের সময় এবং ব্যায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রত্যক্ষদর্শী মাছুম হাওলাদার জানান, দুপুর ২টার দিকে বিকট শব্দে ব্রিজের দুটি গার্ডার ভেঙে নদীতে পড়ে যায়। গার্ডার ভাঙার শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাদের।

ওটিবিএল কম্পানির প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ মনিরুল ইসলাম বলেন, প্রতিটি পিলারের মাঝে ৪৫ মিটার করে ৫টি গার্ডার স্থাপন করা হয়েছিল। মাঝ বরাবর ক্রেনের মাধ্যমে একটি গার্ডার সরাতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে দুটি গার্ডার ভেঙে নদীতে পড়ে যায়। এটি দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়। নির্মাণকাজে নিম্মমানের সমগ্রী ব্যবহারের অভিযোগ সত্য নয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বরিশালের নির্বাহী প্রকৌশলী শরিফ মো. জামাল উদ্দিন বলেন, গার্ডার দুটি ভেঙে পড়ার পেছনে এলজিইডি কর্তৃপক্ষের কোনো গাফিলতি নেই। এটার সম্পূর্ণ দায়ভার ঠিকাদারী প্রতিষ্ঠানের। নিয়ম অনুযায়ী গার্ডার ঢালাই থেকে শুরু করে লিফটিং অ্যান্ড শিফটিং করার সময় অবশ্যই বাস্তবায়ন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। তাদের উপস্থিতিতেই গুরুত্বপূর্ণ এই কাজগুলো করতে হবে। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান আমাদের না জানিয়েই গত ঈদের পরে ব্রিজের নির্মাণকাজ শুরু করেছে। নির্মাণকাজের দেখভালের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী (এসও) করোনা ভাইরাসে আক্রান্ত। এ কারণে তিনি সেখানে যাওয়া বা খোঁজ খবর রাখতে পারেনি। সেই সুযোগে তারা এই কাজটি করেছেন।

তিনি আরো বলেন, ব্রিজটির এপ্রোজে সমস্যা আছে। আর ত্রুটিপূর্ণ একটি ব্রিজ আমরা প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করাতে চাই না। তাছাড়া নির্মাণ কাজ শেষ করতে সময়ও লাগবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network