শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

উজিরপুরে ছাত্রদল নেতা রাফিন খন্দকার রাহাত বহিষ্কারাদেশ প্রত্যাহার

আপডেট: April 16, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার ১ নম্বর শাতলা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাফিন খন্দকার রাহাতের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় স্বপদে বহাল করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উজিরপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ তারেক সুজন এবং সদস্য সচিব মোঃ মুরাদ হাওলাদার রনি স্বাক্ষরিত এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পূর্বে জারিকৃত বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে রাফিন খন্দকার রাহাতের ওপর আরোপিত সকল সাংগঠনিক নিষেধাজ্ঞা অবসান করা হয়েছে। ফলে তিনি পুনরায় স্বাভাবিকভাবে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।
দলীয় সূত্রে জানা গেছে, এ সিদ্ধান্ত সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network