শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি

আপডেট: April 13, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

উজিরপুর প্রতিনিধি:: বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী হারতা মাছ বাজারে সরকার নিষিদ্ধ ঘোষিত বিরল প্রজাতির ‘শাপলা পাতা’ মাছ প্রকাশ্যে বিক্রির অভিযোগ উঠেছে। বিলুপ্তপ্রায় এই মাছ বাজারে বিক্রি হওয়ায় সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলেদের জালে ধরা পড়া প্রায় ৬৭ কেজি ওজনের একটি বিশালাকৃতির শাপলা পাতা মাছ সোমবার (১৩ এপ্রিল) সকালে হারতা মৎস্য আড়তে আনা হয়। পরে খুচরা বিক্রেতারা মাছটি কেটে প্রতি কেজি ৪৫০ টাকা দরে ভাগ করে বিক্রি করেন।

হারতা মাছ বাজার সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সরদার বলেন, বিষয়টি তাদের নজরে আসার আগেই ব্যবসায়ীরা দ্রুত মাছটি বিক্রি করে স্থান ত্যাগ করেন। তিনি দাবি করেন, মাছটি স্থানীয় নদীর নয়; বরং উপকূলীয় এলাকা থেকে কিনে এনে এখানে বিক্রি করা হয়েছে।

এ বিষয়ে উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান, শাপলা পাতা মাছ বিক্রির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে লোক পাঠানো হলেও ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। মৎস্য বিভাগ আসার আগেই সংশ্লিষ্টরা সরে পড়েন। তবে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।স্থানীয় সচেতন মহলের মতে, জীববৈচিত্র্য রক্ষায় বিলুপ্তপ্রায় জলজ প্রাণী, বিশেষ করে কচ্ছপ ও শাপলা পাতা মাছ নিধন বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি জরুরি। অন্যথায় এসব বিরল প্রজাতি অচিরেই দেশ থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network