উজিরপুরে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
আপডেট: October 18, 2021
ফেইসবুক শেয়ার করুন
উজিরপুরে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
আপডেট:
Photo Card
Preview
উজিরপুরে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
নাজমুল হক মুন্না:: বরিশাল জেলার উজিরপুর উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এ দিনে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পাননি। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা সেদিন বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাই নরপশুরা নিষ্পাপ শিশু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলকেও রেহাই দেয়নি। মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী-...
নাজমুল হক মুন্না:: বরিশাল জেলার উজিরপুর উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এ দিনে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পাননি। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা সেদিন বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাই নরপশুরা নিষ্পাপ শিশু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলকেও রেহাই দেয়নি। মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী- এ বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসাবে পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য-‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস।’
এসময়ে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারি।
সেসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অশোক কুমার হালদার, আওয়ামী লীগ নেতা উত্তম বিশ্বাস, সাতলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার, কাউন্সিলর আঃ হাকিম সিকদার, ছাত্রলীগের সাবেক আহবায়ক তাপস রায়, কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা সব্যশচী হালদার লিটু’সহ প্রমূখ।
আলোচনা শেষে উপস্থিত সকলে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।