শিরোনাম
উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাকেরগঞ্জে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি মাকসুদর গ্রেপ্তার জুলাই সনদ বাস্তবায়নে সরকার বাধ্য হবে- চরফ্যাশনে জামায়াত নেতা কাজী হারুন বাকেরগঞ্জে গণভোটের রায় ও জুলাই হতাকারীদের বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম

আপডেট: August 6, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

 

শামীম মীর, বরিশাল।। বরিশালের উজিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব ও এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়ার্ডবাসীর আর্থিক সহায়তা এবং উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খানের অক্লান্ত পরিশ্রমে ও সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হয়েছে একটি নতুন সাঁকো।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ নম্বর ওয়ার্ডের নির্দিষ্ট এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে যাতায়াতের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হয়ে আসছিলেন। এই জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান। স্থানীয় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অর্থায়নে এবং তাঁর প্রত্যক্ষ পরিচালনায় প্রায় ২০০ ফুট দীর্ঘ একটি সাঁকো নির্মাণ করা হয়। এটি তৈরিতে ২০০ ফুট বাঁশ এবং সুপারি গাছ ব্যবহার করা হয়েছে।

সাঁকোটি নির্মিত হওয়ায় এলাকার শত শত মানুষ, স্কুলের শিক্ষার্থী এবং বয়োবৃদ্ধদের চলাচলে বড় ধরনের স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান জানান, “জনগণের সুখে-দুঃখে পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। এলাকার উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা বিত্তবান ও সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। এলাকাবাসীর সহযোগিতায় এই ২০০ ফুট সাঁকোটি নির্মাণ সম্ভব হয়েছে, যা সাধারণ মানুষের প্রতিদিনের যাতায়াত সহজ করবে।”

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দীর্ঘদিনের যাতায়াত কষ্ট দূর করতে বিএনপি নেতার এই উদ্যোগ ও অক্লান্ত পরিশ্রম সত্যিই প্রশংসনীয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network