শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

উজিরপুর মডেল থানায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

আপডেট: October 31, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নাজমুল হক মুন্না :: মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” “মুজিববর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টায় উজিরপুর মডেল থানার সভা কক্ষে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

সভায় ওসি (তদন্ত) মোঃ মোমিন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিংএর সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন সরদার, ইউপি চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ মোঃ মিজানুর রহমান রনি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম ঘরামী, কাউন্সিলর রিপন মোল্লা, আওয়ামীলীগ নেতা পরান সাহা, কালাম সরদার সহ উপজেলা কমিউনিটি পুলিশিং এর সকল সদস্য। সভায় বক্তারা মাদকসহ নানা অপরাধ কর্মকান্ড থেকে উজিরপুর কে মুক্ত করার দাবী জানান। সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষকার বিতরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network