আপডেট: March 15, 2026
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার
জীবননগর উপজেলার উথলী দক্ষিণপাড়া গোরস্থান পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ই মার্চ) বিকালে উথলী বাসস্ট্যান্ড বাজারের আরিফুল মটরসে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্বে করেন গোরস্থান পরিচালনা কমিটির সভাপতি অ্যাড. নাজমুল হুসাইন।
আলোচনা সভায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গোরস্থান পরিষ্কার করা, ঈদের নামাজ শেষে ঈদগাহের বিভিন্ন গেটে দাঁড়িয়ে টাকা উত্তোলন করাসহ অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এছাড়া পেশ করা হয় আয় ও ব্যয়ের হিসাব।
এসময় উপস্থিত ছিলেন গোরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আরিফুল হক, দাতা সদস্য শরীফ উদ্দিন, নির্বাহী সদস্য আমিনুর রহমান নয়ন, লিপ্টন হোসেন, ওমর ফারুক কোমল, ইদ্রিস আলী, রায়হান উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা পরিচালনা করেন গোরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আকরাম হোসেন সন্টু। আলোচনা সভা শেষে কমিটির সদস্যরা একসাথে বসে ইফতার করেন।

