একসঙ্গে ৩ সন্তানের জন্ম

আপডেট: June 6, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি: জন্মের ৬ ঘণ্টা পরই মারা গেছে সেলিনা বেগমের গর্ভ থেকে জন্ম নেয়া ৩টি ছেলে নবজাতক। শনিবার দিবাগত রাত ১২টার দিকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে এ ঘটনা ঘটে।এর আগে বিকাল ৪টার দিকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ৩টির জন্ম দেন সেলিনা বেগম। তিনি হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের দিনমজুর ফারুক বেপারীর স্ত্রী।

হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরাজ হায়াত জানান, সেলিনা বেগমের সাড়ে ৬ মাস বয়সে অকাল গর্ভপাত হয়েছে। জন্ম নেয়া ৩ শিশুর প্রত্যেকের শারীরিক ওজন ছিল এক কেজিরও কম। তাছাড়া তাদের শ্বাসকষ্টও ছিল। যে কারণে জন্মের পর পরই উন্নত চিকিৎসার জন্য নবজাতকদের শেবাচিমে নিয়ে যাওয়ার পরমর্শ দেয়া হয়েছিল।

ডা. শাহরাজ হায়াত জানান, অর্থাভাবে ফারুক মিয়া যথাসময়ে নবজাতকদের শেবাচিম হাসপাতালে নিতে পারেননি। শনিবার রাত ৮টার দিকে হিজলা থেকে রওনা হয়ে রাত ১২টার দিকে শেবাচিম হাসপাতালে পৌঁছায়। পৌঁছানের পর ৩ নবজাতককে আইসিইউতে নেয়ার আগেই তাদের মৃত্যু ঘটে।তাৎক্ষণিক অর্থ জোগাড় করে শেবাচিম হাসপাতালে নিতে পারলে তাদের বাঁচানো যেত বলে জানিয়েছেন শিশু ৩টির বাবা ফারুক মিয়া।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network