শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা,আদালতে মামলা ৫ম স্ত্রীর মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ নূর ‎

এনসিপির প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন মনজিলা সুলতানা ঝুমা

আপডেট: December 29, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি: জাতীয় সংসদের খাগড়াছড়ি-২৯৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী মনজিলা সুলতানা ঝুমা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, এনসিপি প্রাথমিকভাবে দেশের ১২৫টি আসনে প্রার্থী মনোনয়ন দেয়, যার অংশ হিসেবে তাকে খাগড়াছড়ি-২৯৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে মনোনীত করা হয়। গত ২৪ ডিসেম্বর তার পক্ষে দলের জেলা আহ্বায়ক মনোনয়নপত্র উত্তোলন করেন।

সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন থাকলেও এর আগেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে আগেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

পোস্টে তিনি আরও লেখেন, “আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না। তবে বিশ্বাস করি—তরুণরা সংসদে যাবে, আজ না হোক কাল।”

তার এ ঘোষণার পর খাগড়াছড়ি-২৯৮ আসনে এনসিপির প্রার্থিতা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network