শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

এবার ‘সততা ডায়াগনস্টিক’ সিলগালা

আপডেট: April 13, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

বাণী ডেস্ক: চিকিৎসা অবহেলা ও অনিয়মের অভিযোগে ‘আল মদিনা প্রাইভেট হাসপাতাল’ ‘আরামবাগ হাসপাতাল’ ও পিয়ারলেস হাসপাতালসহ কয়েকটি হাসপাতাল বন্ধ ঘোষণার রেশ কাটতে না কাটতেই, এবার কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়া পরিচালনা ও চিকিৎসা সেবায় অনিয়মের অভিযোগে ফরিদপুরের ‘সততা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ নামে আরো একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার (১২ এপ্রিল) ফরিদপুর জেলা শহরের ঝিলটুলীতে অবস্থিত ওই ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়।
ডায়াগনস্টিকটি সকাল ১০ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এ ব্যাপারে ফরিদপুরের জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান বলেন, সততা নামের ডায়াগনস্টিক সেন্টারটি কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই পরিচালনা করে আসছে। পরে আমরা জেলা সিভিল সার্জনের নির্দেশে ডায়াগনস্টিক সেন্টারটিতে গিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছি।
সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, ওই ডায়াগনস্টিক সেন্টারটি কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই চালাচ্ছে। পরে খবর পেয়ে হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network