২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

এরা সবাই বিভিন্ন ডায়াগনস্টিকের দালাল, চিনে রাখুন

আপডেট: জানুয়ারি ৭, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি ঃ পিরোজপুরের স্বরূপকাঠিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের ফুসলিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও প্যাথলজিতে নেয়ার অভিযোগে ছয় নারী দালাল প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

অর্থ দন্ডপ্রাপ্তরা হলো নোভা ডায়াগনষ্টিক সেন্টারের লিলি বেগম লিয়া, মেডিপ্রাইম ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পিয়ারা বেগম, মোসা. আসমা বেগম, স্বরূপ ডায়াগনষ্টিক সেন্টারের নূরজাহান বেগম, সেবা ডায়াগনষ্টিকের জান্নাতুলনেছা লিপি ও রোখসানা বেগম। বৃহস্পতিবার (৭ জানুয়ারী) দুপুরে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পুলিশ হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করে ওই আদালতে হাজির করে। আদালতের বিজ্ঞ বিচারক প্রত্যেক আসামীকে ১৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। উল্লেখ্য দীর্ঘদিন ধরে এখানকার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের দাদালরা উপজেলা হাসপাতালে আসা রোগীদের নিজেদের প্রতিষ্ঠানে চিকিৎসা করানোর জন্য নিয়ে যেতে টানাহেঁচড়া সহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে তাদের কর্মকান্ডের প্রতিবাদ করতে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত হতে হয়েছে অনেক রোগীকে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network