এসএসসিতে অকৃতকার্য হওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট: December 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: খুলনার পাইকগাছার লতায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় অর্থী ঢালী নামে এক ছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

অর্থী উপজেলার লতা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য অসীম ঢালীর মেয়ে। স্থানীয় এবিডিপি লতা মাধ্যমিক বিদ্যালয় থেকে সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।

খুলনার পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান বলেন, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে নিজের অকৃতকার্য হওয়ার খবরে অর্থী অস্বাভাবিক আচরণ করতে থাকে। এক পর্যায়ে দুপুরের দিকে ঘরের ভিতরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এসময় তার বাবা-মা বাইরে কাজে ব্যস্ত ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network