শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

ওয়ান হেলথ বার্তায় তালতলীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

আপডেট: April 8, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

তালতলী (বরগুনা) প্রতিনিধি:: বরগুনার তালতলীতে ওয়ান হেলথ বার্তাকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। গুড নেইবার্স বাংলাদেশ তালতলী সিডিপির উদ্যোগে বুধবার ৭ এপ্রিল কড়ইবাড়িয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সব্যসাচী দাস। অনুষ্ঠান পরিচালনা করেন গুড নেইবার্স বাংলাদেশ তালতলী সিডিপির হেলথ অফিসার সুমন মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল বাসার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলামিন, কড়ইবাড়িয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক কবির হোসেন এবং আলীরবন্দর মোহাম্মদ মেনাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া উপস্থিত ছিলেন সিডিসি সভাপতি মো. আলমগীর হোসেন ও মেডিকেল অফিসার ডা. নাফিসা তাসনিম জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে স্বাস্থ্যঝুঁকি দিন দিন জটিল ও আন্তঃসম্পর্কিত হয়ে উঠছে। এ প্রেক্ষাপটে মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যকে একসঙ্গে বিবেচনায় এনে ওয়ান হেলথ পদ্ধতি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, বিজ্ঞানভিত্তিক তথ্য ও সচেতনতা ছাড়া টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।

এ বছরের প্রতিপাদ্যে স্বাস্থ্যসেবায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগকে গুরুত্ব দেওয়া এবং মানুষ, প্রাণী ও পরিবেশের সমন্বিত সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। বিশ্বব্যাপী প্রতি বছর ৭ এপ্রিল দিবসটি পালিত হয়, যার লক্ষ্য স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় জনসচেতনতা তৈরি করা।

অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান, পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক পোস্টার উপস্থাপন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে এবং সমন্বিত স্বাস্থ্যব্যবস্থার গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network