শিরোনাম
বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ

কক্সবাজারে ৮হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদক পাচারকারী আটক

আপডেট: March 8, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ কক্সবাজারে ৮ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব।  মোঃ ইয়াসিন (২৩) নামের ওই মাদক পাচারকারী বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের এইচ বাকের মো. ফজল হকের ছেলে।

শনিবার রাত ৮টায় লিংক রোড সংলগ্ন কক্সবাজার বেতার অফিসের সামনের সড়কে যাত্রীবাহি  সিএনজি টেক্সিতে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

র‌্যাব ১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, টেকনাফ থেকে সিএনজি যোগে ইয়াবার চালান নিয়ে আসার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধা থেকে বেতার অফিসের সামনের সড়কে চেকপোষ্ট বসিয়ে যানবাহনে তল্লাশী চালানো হয়।

এক পর্যায়ে রাত ৮টার দিকে একটি সিএনজি তল্লাশী চালানোর সময় এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার সাথে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে ৪টি প্যাকেটে ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

জব্দ হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। ইয়াসিনকে ইয়াবাসহ কক্সবাজার সদর থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করা হয়েছে বলেও জানান আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network