২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

কঠিন বিপদে যে দোয়া পড়বেন!

আপডেট: জুলাই ২৪, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: কঠিন বিপদে পড়লে অনেকে দিশেহারা হয়ে যায়। এমনকি আল্লাহর কাছে নিজের মৃত্যু কামনা করতে থাকে। তাই চরম বিপদে হতাশাগ্রস্ত হয়ে মৃত্যু কামনা না করে আল্লাহর কাছে প্রিয় নবির শেখানো ভাষায় দোয়া করা। যেভাবে বলেছেন বিশ্বনবি-

اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِي

উচ্চারণ : ‘আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু খাইরানলি ওয়া তাওয়াফ্‌ফানি ইজা কানাতিল ওয়াফাতু খাইরানলি।’

অর্থ : ‘হে আল্লাহ! যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর, আমাকে ততক্ষণ জীবিত রাখুন এবং যখন আমার জন্য মৃত্যু কল্যাণকর, তখন আমাকে মৃত্যু দিন।’

হাদিসের পুরো বর্ণনাটি এমন-

হজরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ যেন বিপদে পড়ে মৃত্যু কামনা না করে। বরং সে যেন বলে- ‘হে আল্লাহ! যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর, আমাকে ততক্ষণ জীবিত রাখুন এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর, তখন আমাকে মৃত্যু দিন।’ (আবু দাউদ)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, যে কোনো বিপদে পড়লেই মৃত্যু কামনা করা ঠিক নয়; বরং বিপদে ধৈর্যধারণ করাই শ্রেষ্ঠ আমলও কাজ। একান্ত অধৈর্য হয়ে পড়লে উল্লেখিত হাদিসের আলোকে নিজেদের জন্য কল্যাণের দোয়া করা।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে চরম বিপদে হাদিসের শেখানো ভাষায় দোয়া করার তাওফিক দান করুন। ইসলামের সুন্দর আদর্শ ধারণ করার তাওফিক দান করুন। দুনিয়া ও পরকালের যাবতীয় বিপদ থেকে হেফাজত করুন। আমিন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network