শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

কঠোর লকডাউনে প্রসাশনের ব্যাপক নজরদারি ১০টি মটর সাইকেলের চাবি জব্দ

আপডেট: July 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন
শামীম মীর: মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে কঠোর লকডাউনের প্রথম দিনে বৃহস্পতিবার বরিশালের গৌরনদীতে উপজেলা প্রসাশন ও আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে কঠোর নজরদারি। বরিশাল-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন সড়কে যান চলাচল ছিল খুবই কম। নিত্য প্রয়োজনীয় দোকান-পাট ছাড়া বিভিন্ন মার্কেট ও দোকান ছিল বন্দ।
জেলার সীমান্তবর্তী ভূরঘাটাসহ বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্ডে জেলা ও গৌরনদী হাইওয়ে পুলিশ চেকপোষ্ট বসিয়ে সরকারি নিদের্শনা পালন করছে।
উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, মন্ত্রী পরিষদের নিদের্শনা মোতাবেক উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তৎপর। উপজেলার বিভিন্ন সড়ক ও দোকান পাট বন্ধ করে দেয়া হয়েছে।
অপর দিকে সরকার ঘোষিত লকডাউনে নির্দেশনা না মানায় ১০ টি মটরসাইকেল জব্দ করেছে উপজেলা মোবাইল কোর্ট। বৃহস্পতিবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড, বাটাজোর বাসষ্ট্যান্ড এলকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। এ সময় গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, এসআই সাহাবুদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network