শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

করোনাভাইরাসে আক্রান্ত মাশরাফী

আপডেট: June 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা। কয়েকদিন জ্বর থাকায় বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। এরপর গতকাল (শুক্রবার) রিপোর্ট হাতে পান দেশের সেরা এ অধিনায়ক। তার রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ।
তবে জানা গেছে বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন মাশরাফী। নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। এর আগে ১৫ জুন করোনা পজেটিভ হন মাশরাফীর শাশুড়ি হোসনেয়ারা সিরাজ।
 
করোনাভাইরাসের শুরু থেকেই নিজ আসনসহ সারাদেশের অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন মাশরাফী। এমপি হিসেবে কাজ করা ছাড়াও ব্যক্তিগতভাবে মানুষদের নানাভাবে সাহায্য করছেন তিনি।
নড়াইলে ডাক্তাদের হোম সার্ভিস চালু করেছেন মাশরাফী। এ ছাড়া নিজ খরচে নড়াইল সদর হাসপাতালের সামনে করোনা পরীক্ষার বুথ স্থাপন করেছেন সাবেক টাইগার অধিনায়ক।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network