শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

করোনায় আক্রান্ত পটুয়াখালী মেডিকেলের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মতিন

আপডেট: July 4, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: দুই ডোজ ভ্যাকসিন নিয়েও পটুয়াখালী মেডিকেল কলেজ (পমেক) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মতিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (৪ জুলাই) সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জ্বর ও সর্দি-কাশি নিয়ে শনিবার (৩ জুলাই) মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলেও ডা. আব্দুল মতিন বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১ জুলাই) পটুয়াখালী বক্ষব্যাধি হাসপাতালের অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ডা. আব্দুল মতিনের করোনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। শনিবার তার অক্সিজেন লেভেল নিচে নেমে যাওয়ায় পমেকে ভর্তি করা হয়। পরে বাসায় চলে যান তিনি।

সূত্র আরও জানায়, করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ার পর ডা. আব্দুল মতিন জেলায় সর্বপ্রথম ভ্যাকসিন গ্রহণ করেন। পরে নির্ধারিত সময়ে তিনি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজও সম্পন্ন করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network