শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

করোনায় আক্রান্ত জিৎ-শুভশ্রী

আপডেট: April 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

কলকাতার অন্যতম দুই তারকা জিৎ ও শুভশ্রী গাঙ্গুলী করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামের মাধ্যমে প্রথমে নিজের করোনা পজিটিভ হওয়ার খবর জানান জিৎ। বলেন, আপাতত তিনি বাড়িতে আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকদের সব রকম পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছেন।

জিৎ ইনস্টাগ্রামে লেখেন, ‘আমি কোভিড আক্রান্ত। বাড়িতে নিভৃতবাসে রয়েছি এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। যারা বিগত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, তাদের করোনা পরীক্ষা করাতে এবং সতর্ক থাকতে অনুরোধ করছি। খুব শিগগির দেখা হবে সবার সঙ্গে।’

মার্চের শেষ দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে করোনার ভ্যাকসিন নিয়েছিলেন জিৎ। সেই ছবিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ভ্যাকসিন নেয়ার পরও করোনা বাসা বাঁধল জিতের শরীরে।

এদিকে, মঙ্গলবার করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীও। জিতের মতো তিনিও বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তবে এই অভিনেত্রীর ৬ মাস বয়সী ছেলে ইউভান সুস্থ আছে। তাকে আপাতত শুভশ্রীর থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে।

এর আগে করোনায় আক্রান্ত হন শুভশ্রীর স্বামী চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তী। সম্প্রতি তিনি করোনামুক্ত হয়েছেন। রাজ বর্তমানে নির্বাচনী কাজে ব্যারাকপুরে রয়েছেন। এবারের বিধানসভা নির্বাচনে তাকে এই আসন থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network