১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল! ঝালকাঠিতে তিন ইটভাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

মহেশপুরের কুশাডাঙ্গা বটতলায় ‘ইত্যাদি’-এর ধারণ অনুষ্ঠান সম্পন্ন

আপডেট: মে ১৮, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ টেলিভিশনের শিক্ষা, তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর পরবর্তী অনুষ্ঠানের কয়েকটি পর্ব দর্শকদের উপস্থিততে ধারণ সম্পন্ন হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর কৃষিফার্মের কুশাডাঙ্গা বীজ উৎপাদন খামারের বটতলায় ধারণ অনুষ্ঠান শুরু হয়। যা কয়েক ঘণ্টা ধরে চলে।

এর আগে শনিবার বিকাল থেকেই ‘ইত্যাদি’-এর ধারণ অনুষ্ঠান দেখার জন্য কুশাডাঙ্গা বটতলায় উপস্থিত হতে থাকে হাজার হাজার দর্শক। আমন্ত্রিত অতিথিদের বসার জন্য কর্তৃপক্ষ ৩ হাজার চেয়ারেরও ব্যবস্থা করে। কিন্তু তার থেকে কয়েকগুণ বেশি দর্শক হওয়ায় নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পরও অনুষ্ঠান শুরু করা সম্ভব হয় না। এর মাঝে শুরু হয় তুমুল বৃষ্টি। ধারণ অনুষ্ঠান সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলার কথা ছিল।

বৃষ্টির মাঝেই অনুষ্ঠানস্থল থেকে হাজার দেড়েক চেয়ার ও অনুষ্ঠান রেকর্ডের জন্য নিয়ে আসা কয়েকটি দামি লাইট চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনেকেই বিভিন্ন যানবাহন ও নিজ মাথায় করে চেয়ার বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন এমন দৃশ্যও দেখতে পাওয়া যায়।

প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠান আজ আর শুরু হবে না এমন চিন্তা করে অনেকেই ভেজা শরীরে বাড়িতে চলে যান। তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পুনরায় শুরু হয় মঞ্চ প্রস্তুতের কাজ। রাত ১টার একটু আগেই শুরু হয় ধারণ অনুষ্ঠান। খবর পেয়ে গভীর রাতেই অনেক দর্শক আবার অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে ধারণ অনুষ্ঠান উপভোগ করেন।

তবে সন্ধ্যা থেকেই যদি অনুষ্ঠানের মঞ্চে মাইকের মাধ্যমে দর্শকদের উদ্দেশে দিকনির্দেশনা দেওয়া হতো তাহলে বিশৃঙ্খলা কমে আসতো। কিন্তু রাত হয়ে গেলেও অনুষ্ঠান এলাকা ছিল অন্ধকারাচ্ছন্ন। আমন্ত্রিত অতিথিদের কার্ডে নিয়মকানুন লেখা থাকলেও সাধারণ দর্শকদের এ সম্পর্কে কোনো ধারণা ছিল না।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network