১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল!

করোনায় আক্রান্ত ফটোসাংবাদিক: কালের কণ্ঠ দুটি ইউনিট লকডাউন

আপডেট: এপ্রিল ২৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ দৈনিক কালের কণ্ঠ পত্রিকার এক ফটোসাংবাদিকের করোনা শনাক্ত হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের হটলাইনে ফোন কলের পর তার নমুনা সংগ্রহ করা হয়। এরপর পরীক্ষার ফলাফলে কভিড-১৯ পজেটিভ আসে।

বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই কালের কণ্ঠ কর্তৃপক্ষ ওই কর্মী যে ইউনিটে কাজ করেন সেই পুরো ইউনিট রবিবার সকালে লকডাউন করে।

একই সঙ্গে ওই কর্মী সর্বশেষ কর্মস্থলে উপস্থিতির দিনে আরেক ইউনিটের সহকর্মীদের সংস্পর্শে থাকায় ওই ইউনিটও লকডাউন করা হয়েছে। কালের কণ্ঠ সূত্র জানায়, আগে থেকেই ওই দুই ইউনিট আলাদাভাবে সংরক্ষিত কক্ষে পরিচালিত হয়ে আসছে। পাশাপাশি ওই দুই ইউনিটসহ পুরো অফিস জীবানুনাশক দিয়ে জীবানুমুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট ওই দুটি ইউনিটের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। একই সঙ্গে কালের কণ্ঠ কর্তৃপক্ষ সার্বক্ষণিক তার খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সার্বিক সহযোগিতার প্রস্তুতি নিয়ে রেখেছে।

আক্রান্ত ওই কর্মী রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের পর্যবেক্ষণে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। উপসর্গ ও পরিস্থিতি অনুসারে তাকে প্রয়োজন মতো হাসপাতালে নেওয়া হবে বলেও আইইডিসিআর থেকে জানানো হয়েছে। সেই সঙ্গে তার সংস্পর্শে থাকা অন্যদেরও রবিবার পরীক্ষার উদ্যোগ নিয়েছে কালের কণ্ঠ কর্তৃপক্ষ। কাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিভার ক্লিনিকে সংশ্লিষ্টরা নমুনা পরীক্ষা করাবেন।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা গণমাধ্যমকে বলেন, কোনো প্রতিষ্ঠানে কেউ আক্রান্ত বলে শনাক্ত হলে তিনি যদি কোনো আলাদা কক্ষে থেকে থাকেন তবে সেই কক্ষ এবং তিনি যেখানে বা যাদের সংস্পর্শে এসেছিলেন সেই অংশটুকু সাময়িক বন্ধ করে তা জীবানুনাশক দিয়ে ভালোভাবে জীবানুমুক্ত করলেই চলে। পুরো প্রতিষ্ঠান বন্ধ বা লকডাউনের প্রয়োজন নেই। যদি বেশি সংখ্যকের সংক্রমণ ধরা পড়ে তবে পুরো বা নিশ্চিত হওয়া যায় যে আক্রান্তরা কোনো স্থাপানের বেশিরভাগ অংশের সংস্পর্শে ছিলেন তবে পুরো ফ্লোর বা স্থাপনা জীবানুমুক্ত করার প্রয়োজন পড়ে এবং সবার কোয়ারেন্টিনের প্রশ্ন আসে।কালের কণ্ঠ প্রশাসনিক বিভাগ সূত্র জানায়, ওই ফটোসাংবাদিক আগেও এক দফা মৃদু উপসর্গ নিয়ে ১৯ দিন হোম কোয়ারেন্টিনে ছিলেন। পরে গত মঙ্গলবার তিনি কিছু সময়ের জন্য কর্মস্থলে আসেন। তখন তিনি শরীরে জ্বর অনুভব করলে অফিস কর্তৃপক্ষ তাকে দ্রুত বাসায় পাঠিয়ে দেন। তার দুদিন পর তিনি পরীক্ষা করানোর পর তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network