শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

করোনায় এক দিনে শনাক্ত ৪৩৭৮, মৃত্যু ৬

আপডেট: January 14, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। ফলে এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে চার হাজার ৩৭৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা হলো ১৬ লাখ ৯ হাজার ৪২ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৪.৬৬ শতাংশে।আজ শুক্রবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৩৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৯ হাজার ৮৭১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৩ জন। চট্টগ্রাম বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার করোনায় ১২ জনের মৃত্যু হয়। শনাক্ত হন ৩ হাজার ৩৫৯ জন।শনাক্তের হার ছিল ১২ দশমিক ০৩ শতাংশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network