শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

করোনায় এক বছর পিছিয়ে গেল জাতিসংঘের জলবায়ু সম্মেলন

আপডেট: May 29, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: করোনাভাইরাস মহামারির কারণে পাকা এক বছর পিছিয়ে গেল জাতিসংঘের ২৬তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (সিওপি২৬)। চলতি বছরের নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গুরুত্বপূর্ণ এ সম্মেলন। কিন্তু মহামারির কারণে এটি এখন অনুষ্ঠিত হবে ২০২১ সালের নভেম্বরে।

বৃহস্পতিবার ব্রিটিশ মন্ত্রী এবং জলবায়ু সম্মেলনের সভাপতি অলক শর্মা এ তথ্য জানিয়েছেন।এক টুইটে তিনি জানান, সিওপি২৬০এর নতুন দিন নির্ধারিত হয়েছে। এটি ২০২১ সালের ১ থেকে ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

জলবায়ু পর্যবেক্ষকরা বর্তমান পরিস্থিতি বিবেচনায় সম্মেলন পিছিয়ে দেয়াকে যুক্তিযুক্ত বললেও অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, এই বিলম্বের ফলে বৈশ্বিক উষ্ণায়ন কমাতে বিভিন্ন দেশে সংবেদনশীল পদক্ষেপগুলোর বাস্তবায়ন হুমকির মুখে পড়তে পারে।করোনাভাইরাস মহামারির কারণে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় গ্লাসগো সম্মেলন পিছিয়ে দেয়ার প্রস্তাব করেছিল যুক্তরাজ্য। বিশাল এ সমাবেশ আয়োজনে আরও সময় প্রয়োজন জানিয়ে জাতিসংঘের জলবায়ু ফোরামে চিঠি দিয়েছিল তারা। এ আবেদন গ্রহণের পর বৃহস্পতিবার এতে অনুমোদন দেয় কর্তৃপক্ষ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network