করোনায় কুয়াকাটায় নারী কাউন্সিলরের মৃত্যু

আপডেট: June 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: কুয়াকাটা পৌরসভার নারী কাউন্সিলর হাসনেয়ারা বেগম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কুয়াকাটা পৌরসভা জানিয়েছে, পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসনেয়ারা বেগমের গত সোমবার করোনা পজেটিভ শনাক্ত হয়। এরপর মঙ্গলবার সকালে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে গেলে সেখানে করোনা ইউনিটে ভর্তি করা হয়।

ভর্তির কয়েক ঘণ্টা পর রাতেই সেখানে তিনি মারা যান।নারী কাউন্সিলরের অকাল মৃত্যুতে কুয়াকাটা পৌর মেয়রসহ কাউন্সিলরা শোক জানিয়েছেন।এদিকে, করোনায় আক্রান্ত হয়ে কাউন্সিলর হাসনেয়ারা বেগমের মৃত্যুতে কুয়াকাটা পৌর এলাকায় শোকের পাশাপাশি করোনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network