শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

করোনায় মারা গেলেন পুলিশের আরও এক এসআই

আপডেট: May 28, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

পুলিশ সাব ইন্সপেক্টর (এসআই) মো. রাসেল বিশ্বাস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকা ইমপালস হালপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ঢাকা ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল বিশ্বাস মারা যান।

পুলিশ সূত্রে জানা যায়, শিক্ষা জীবনে এই পুলিশ সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ ডিগ্রি অর্জন করেছিলেন। তার জন্মস্থান বাগেরহাট জেলায়। তিনি ২০১৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।মৃত্যুর আগ পর্যন্ত মো. রাসেল বিশ্বাস বিশেষ পুলিশ শাখা (এসবি) ঢাকায় কর্মরত ছিলেন। মৃত্যুকালে বাবা, মা, ভাই, বোনসহ স্ত্রী এবং একমাত্র শিশু ছেলে রেখে গেছেন।

উল্লেখ্য, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বাংলাদেশ পুলিশের মোট সাড়ে ৩ হাজারের বেশি সদস্য আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ১ হাজার ১২ জনই ডিআইজি-এসপিসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে। আর করোনা আক্রান্তদের মধ্যে ১৫ জন মারা গেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network