শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

করোনা কেড়ে নিল আরেক পুলিশ সদস্যের প্রাণ

আপডেট: June 28, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: সর্বনাশা কোভিড-১৯ মহামারীতে আক্রান্ত হয়ে পুলিশ বাহিনীর আরেক সদস্য মারা গেছেন। শনিবার রাত ১০টায় রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। রোববার সকালে পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।মারা যাওয়া পুলিশ সদস্যের নাম মো. আতিয়ার রহমান। তিনি মানিকগঞ্জ জেলা পুলিশের কন্ট্রোলরুমে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

আতিয়ার ১৯৮৪ সালের ২৬ নভেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার কামালদিয়া গ্রামে। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।মানিকগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে দায়িত্ব পালনকালে এ নিয়ে ৩৮ পুলিশ সদস্যের মৃত্যু হলো। আর আক্রান্ত প্রায় ১০ হাজার পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network