২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

করোনা চিকিৎসায় বাধা দিলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

আপডেট: এপ্রিল ১৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্কঃ বাসায় রেখে করোনা রোগীদের চিকিৎসা দেয়ার ক্ষেত্রে বাধা দেয়ার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার রাতে রাজধানীর আট অপরাধ বিভাগের উপ-কমিশনারদের কাছে পাঠানো বার্তায় তিনি এ নির্দেশ দেন। এ বার্তাটি ডিএমপির ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেন।
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, করোনা রোগীদের চিকিৎসা কাজে নিয়োজিত চিকিৎসক ও নার্সদের নিজ নিজ ফ্ল্যাটে উঠতে বাধা দেয়ারও অভিযোগ পেলে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
 
খুদে বার্তায় কমিশনার বলেন, করোনার বিস্তার বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকে আক্রান্ত ব্যক্তিকে নিজ নিজ বাসা বা ফ্ল্যাটে রেখে চিকিৎসা দিচ্ছেন। কিন্তু কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট ফ্ল্যাটের অন্য বাসিন্দারা এতে বাধা দিচ্ছেন। এমনকি করোনা রোগীদের চিকিৎসা কাজে নিয়োজিত চিকিৎসক ও নার্সদের নিজ নিজ ফ্ল্যাটে উঠতেও বাধা দিচ্ছেন। এতে চিকিৎসা ব্যাহত হচ্ছে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থেকে রোগী, চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় সহযোগিতা করতে বলেন। কোনো নগরবাসী এ ধরনের সমস্যায় পড়লে তা সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে অনুরোধ করেন কমিশনার।
 
কমিশনারের এসব নির্দেশ রাজধানীর ৫০ থানার ওসিদের জানিয়ে দেয়া হয়েছে বলে একাধিক উপ-কমিশনার জানিয়েছেন।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network