১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

করোনা মোকাবিলায় সরকারেরর পরিশ্রমই বিএনপির গাত্রদাহ: কাদের

আপডেট: এপ্রিল ২৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্কঃ করোনা সংকট মোকাবিলায় সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু এটাই বিএনপির গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
 
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংকটের মধ্যেও সম্ভাবনা দেখতে পান, কারণ তার সততা ও সাহসই হচ্ছে শক্তির উৎস।করোনার মধ্যেও পুরনো নালিশের রাজনীতি শুরু করছেন বিএনপি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা নিয়ে সরকার নাকি তথ্য গোপন করছে? কি গোপন করছে? তা পরিষ্কারভাবে বলা উচিৎ ছিলো মির্জা ফকরুল সাহেবের। করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ, এখানে তথ্য লুকোচুরির কোনো বিষয় নেই। বর্তমান বিশ্বে তথ্য লুকোচুরির কথা হাস্যকর।
 
বিএনপিকে এই দুর্যোগে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন,গুজব নির্ভর ও নেতিবাচক রাজনীতি পরিহার করুন। দেশের জনগণ নেতিবাচক রাজনীতি পছন্দ করে না। করোনা যুদ্ধে যারা সাহসিকতার সঙ্গে জীবন বাজি রেখে মাঠে কাজ করছে তাদেরও ধন্যবাদ জানান।
 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, রমজান মাসে এক শ্রেণির মুনাফাখোর, মজুতদার আছে তারা বাজার অস্থিতিশীল করতে চায়। সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। যারাই অধিক মূল্যে পণ্য সামগ্রী বিক্রি করার জন্য মজুত করবে তাদেরকে ছাড় দেয়া হবে না।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network