কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: September 11, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

শাহিন হাওলাদার ,বরিশাল প্রতিনিধি::
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়ন ও সার্বিক অগ্রগতির লক্ষ্যে এক ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়।
​বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন খানের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো” শওকত হোসেন হাওলাদার।
​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম হাসান ইমাম খোকন। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় বক্তব্য প্রদান করেন।
​সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত ভূমিকার ওপর জোর দেওয়া হয়।
​বিশেষ অতিথির বক্তব্যে বাকেরগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম হাসান ইমাম খোকন বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। কলসকাঠী বি.এম. একাডেমির মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের শিক্ষার মান ধরে রাখতে এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। মাদকমুক্ত ও সুস্থ সামাজিক পরিবেশ বজায় রাখতে যুবসমাজ সবসময় শিক্ষার পাশে থাকবে।”
​প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শওকত হোসেন হাওলাদার বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্ব অপরিসীম। বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।”
​অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network