২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম

কলাপাড়ায় ক্যারাম বোর্ড খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

আপডেট: এপ্রিল ২৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় ক্যারাম বোর্ড খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এরমধ্যে চারজনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামে এ ঘটনা ঘটে । আহতরা হলেন বজলুর রহমান হাওলাদার (৪৮), শামীম (২৭), আলম (৩৮), লিমন (২৪)। তারা সবাই ওই গ্রামের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার এহসানুল হক বলেন, হাসপাতালে আসা রোগীরা কমবেশি আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই হাসপাতালে ভর্তি আছেন।কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network