কলাপাড়ায় বাড়ি বাড়ি ঈদ উপহার পৌঁছে দিলেন যুবদল নেতা

আপডেট: March 18, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কুয়াকাটায় ৪ হাজার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। পৌর যুবদলের সভাপতি সৈয়দ মো. ফারুক বাড়ি বাড়ি গিয়ে নারীদের মাঝে এ শাড়ি পৌঁছে দেন।বুধবার সকাল ৯টা থেকে তিনি এ কার্যক্রম শুরু করেন।স্থানীয়রা জানান, সুবিধাবঞ্চিত নারীদের লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হয়নি। বরং তাদের দোরগোড়ায় ঈদের উপহার পৌঁছে দেওয়া হয়েছে। যা সত্যিই প্রশংসাযোগ্য।

মো. ফারুক বলেন, ‘ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ যেন সমাজের সব শ্রেণির মানুষ সমানভাবে উপভোগ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী আমরা মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি।’

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবেন।বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, শ্রমিক দল সভাপতি মানিক ফকির, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের আহমেদ রিয়াজসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network