শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

কলাপাড়ায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট: February 6, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক::পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের এক দিন পর বাড়ির পাশের মরিচ ক্ষেত থেকে ওমর আলী (২৪) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি দেশীয় ধারালো দা উদ্ধার করেছেন মহিপুর থানা পুলিশ। নিহত ওমর ওই গ্রামে শাহজাহান ফরাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ওমর আলীর নতুন বউকে বাড়িতে নিয়ে আসা হয়। ভোররাতে নামাজ পড়ার জন্য ওমর ঘর থেকে বের হন। সকালে স্থানীয়রা মরিচ ক্ষেতে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
মহিপুর থানার ওসি মো.আনোয়ার হোসেন তালুকদার জানান, রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় দা উদ্ধার করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network