কলাপাড়ায় রাতের আঁধারে জেলের জাল ও নৌকা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

আপডেট: March 12, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:: এ কেমন শত্রুতা! এক জেলের ইঞ্জিনচালিত নৌকা ও জাল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে নিঃস্ব হয়ে গেছে কয়েকটি জেলে পরিবার।বুধবার গভীর রাতে কুয়াকাটা সৈকতের ঝাউবন এলাকায় এ ঘটনা ঘটে।

কে বা কারা আগুন দিয়েছে, তা বলতে পারেননি কেউ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান।

জেলেরা জানান, প্রতিদিনের মতো মাছ শিকার শেষে বুধবার বিকেলে সৈকতে নৌকা ও জাল রেখে বাসায় চলে যান জেলে কালামসহ অন্যরা। এরপর রাতে কে বা কারা নৌকা ও জাল পুড়িয়ে দেয়। এতে প্রায় দেড় লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত জেলেরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network