শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

কলাপাড়ায় ৫ মণ ওজনের শাপলাপাতা মাছ জব্দ করে মাটিচাপা দিল বনবিভাগ

আপডেট: December 21, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর কলাপাড়া বন বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা বিক্রির সময় পাঁচ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ জব্দ করেছে। আজ মঙ্গলবার সকাল ৮টায় কলাপাড়া পৌরশহরের মাছ বাজার থেকে মাছটি জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক কিংবা অর্থদণ্ড করতে পারেননি কর্মকর্তারা। মাছটি একনজর দেখতে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা।

স্থানীয় ও বন বিভাগ সুত্রে জানা যায়, গতকাল রাতে মহিপুর থেকে অজ্ঞাত এক মৎস্য ব্যবসায়ী মাছটি বিক্রি করতে কলাপাড়া শহরে নিয়ে আসে। সকালে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে মাছ ব্যবসায়ী সটকে পড়েন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল্লার নির্দেশক্রমে মাছটি মাটিচাপা দেয়া হয়।

কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম জানান, শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি সম্পূর্ণ অবৈধ। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মাছটি জব্দ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network