আপডেট: May 31, 2023
ফাইল ছবি
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির কাঁঠালিয়ায় পৃথক দুটি ঘটনায় এক নারীসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ মে) সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার শালৈজালিয়া আবাসন প্রকল্পের বাসিন্দা মো. আব্দুল মজিদ খান নামাজ পড়ার জন্য মঙ্গলবার বিকেলে খালে ওজু করতে গিয়ে পানিতে ডুবে মারা যান। রাতে খালে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।অপরদিকে, একইদিন রাতে উপজেলার জয়খালী গ্রামের মো. কদম আলী খানের মেয়ে হাজেরা বেগম তার নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। দুজনের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।কাঁঠালিয়া থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

