শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

কারাগার থেকে মুক্তি পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী

আপডেট: April 22, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম তার শিশু সন্তানসহ কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলার সুপার মোছা. কাওয়ালিন নাহার তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর সেগুলো যাচাই-বাছাই করে দুপুর ১২টার দিকে যুব মহিলা লীগের নেত্রী শিল্পী বেগমকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে, মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।এদিকে, কারামুক্তির সময় শিল্পী বেগমকে নিতে বুধবার সকাল থেকেই কারাগারের সামনে অবস্থান নেন তার পরিবারের সদস্য ও সহকর্মীরা।
উল্লেখ্য, তেজগাঁও থানায় দায়ের করা একটি বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network