শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

কালকিনিতে বেড়ি বাঁধ কেটে দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা

আপডেট: August 8, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক।।  মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম এলাকার শশিকর গ্রামে বালাবাড়ি নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের একটি স্থায়ী বেরি বাঁধ কেটে দেয়াকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। বাঁধের উত্তর পাড়ের লোকদের জলাবদ্ধতা থেকে মুক্তি দেয়ার নামে বৃহস্পতিবার দুপুরে বাঁধটি কেটে দেয় কালকিনি উপজেলা প্রশাসন। এতে বাঁধের দক্ষিণ পাড়ের শত শত একর জমির মৎস্য ঘের ও ফসলী জমি তলিয়ে যায় এবং চরম আতঙ্কের মধ্যে পড়ে পল্টি খামারীরা। এনিয়ে আজ(শুক্রবার) দুপুরে ভূক্তভোগীরা মানববন্ধন করতে গেলে এতে বাঁধা দেয় বাঁধের উত্তর পাড়ের গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। তিনি বিষয়টির সমাধানের চেষ্টা চালায়।
তবে এব্যাপারে ভূক্তভোগী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী হেমায়েত হোসেন হিমু বলেন ‘ আমার ৮একর জমিতে মাছের ঘের ও ৪হাজার পেঁপে গাছ রয়েছে। বাঁধ কেটে দেয়ায় পানি ঢুকে তা তলিয়ে গেছে। আমার মত শত শত মৎস্য ঘের মালিক ও কৃষকের ক্ষতি সাধন হয়েছে আমরা এর ক্ষতি পূরণ চাই।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network