Photo Card
Preview
![Preview will appear here]()
কালিয়াকৈর বাজারে আগুনে পুড়ে গেছে দেড়শো দোকান
ফায়ার সার্ভিসের দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলো গাজীপুরের কালিয়াকৈর বাজারের আগুন। তবে তার আগে পুড়ে গেছে বাজারের দেড় শতাধিক দোকান। মালামাল আর পুঁজি হারিয়ে দিশেহারা এখানকার ব্যবসায়ীরা। দাবি জানিয়েছেন, আর্থিক সহায়তার। আগুনে পুড়েছে দোকানের মালামাল সাথে পুড়েছে রোজগারের অবলম্বন। সোমবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর বাজারে লাগা আগুনে স্বপ্ন পুড়ে ছাই দেড় শতাধিক ব্যবসায়ীর। হঠাৎ সব হারিয়ে যেন দিশা হারিয়ে ফেলেছেন তারা।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল আলিম জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। নিয়ন্ত্রণে আসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি দমকল বাহিনী। ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সাথে কথা বলতে মঙ্গলবার ঘটনাস্থলে যাবেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী...
ফায়ার সার্ভিসের দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলো গাজীপুরের কালিয়াকৈর বাজারের আগুন। তবে তার আগে পুড়ে গেছে বাজারের দেড় শতাধিক দোকান। মালামাল আর পুঁজি হারিয়ে দিশেহারা এখানকার ব্যবসায়ীরা। দাবি জানিয়েছেন, আর্থিক সহায়তার।
আগুনে পুড়েছে দোকানের মালামাল সাথে পুড়েছে রোজগারের অবলম্বন। সোমবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর বাজারে লাগা আগুনে স্বপ্ন পুড়ে ছাই দেড় শতাধিক ব্যবসায়ীর। হঠাৎ সব হারিয়ে যেন দিশা হারিয়ে ফেলেছেন তারা।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল আলিম জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। নিয়ন্ত্রণে আসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি দমকল বাহিনী। ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সাথে কথা বলতে মঙ্গলবার ঘটনাস্থলে যাবেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।