শিরোনাম
উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাকেরগঞ্জে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি মাকসুদর গ্রেপ্তার জুলাই সনদ বাস্তবায়নে সরকার বাধ্য হবে- চরফ্যাশনে জামায়াত নেতা কাজী হারুন বাকেরগঞ্জে গণভোটের রায় ও জুলাই হতাকারীদের বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

কিডনি দিয়ে ছোট ভাইকে সুস্থ করলেন বোন

আপডেট: August 20, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

হাসান বিশ্বাস ও তার বড় বোন হাসিনা বেগম

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাসিন্দা হাসান বিশ্বাস (৩৮)। গত সাত মাস আগে থেকে তার শরীরের দুটি কিডনিই কার্যক্ষমতা হারায়। ডাক্তারের ভাষ্যমতে দ্রুত কিডনি প্রতিস্থাপন না করা গেলে তার অবস্থা আরও অবনতির দিকে যাবে। ভাইকে সুস্থ করতে একই ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্য ও উপজেলা মহিলা দলের সহসভাপতি হাসিনা বেগম (৪৫) নিজের একটি কিডনি দান করেছেন।

গতকাল মঙ্গলবার দিনগত রাত একটায় সফলভাবে এই কিডনি প্রতিস্থাপন করেছেন ঢাকা শ্যামলীর সিকেডি এন্ড ইউরোলজি হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম। বর্তমানে ভাই ও বোন দুইজনেই সুস্থ রয়েছেন। এ ঘটনার পর প্রশংসায় ভাসছেন নারী নেত্রী হাসিনা বেগম।

হাসিনার স্বামী ধানীসাফা ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন জানান, সাত মাস পূর্বে হঠাৎ হাসান বিশ্বাসের কিডনির সমস্যা ধরা পড়ে। ডাক্তার জানান তার দুটি কিডনিরই কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে। দ্রুত প্রতিস্থাপন করা প্রয়োজন। ভাইকে বাঁচাতে বোন দুই সন্তানের জননী হাসিনা স্বামীর পরামর্শে কিডনি ছোট ভাই হাসান বিশ্বাসকে দিতে সম্মতি দেন। গতকাল মঙ্গলবার দিনগত রাতে অস্ত্র পাচারের মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করে ভাইয়ের প্রতি বোনের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network