শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

কুতুপালংয়ে সংঘর্ষে ২ রোহিঙ্গা যুবক নিহত

আপডেট: October 4, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুগ্রুপের সংঘর্ষে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১০ জন।রোববার ভোরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইমাম শরীফ (৩৩) ও শামসুল আলম (৪৫)।

এ ব্যাপারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ বলেন, সকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই রোহিঙ্গ যুবক নিহত হয়েছেন। এসময় প্রতিপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে থাকা বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।উখিয়া থানার ওসি তদন্ত গাজী সালাউদ্দিন জানান, উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network