শিরোনাম
জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, যুবকের করুণ মৃত্যু আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান

কুয়াকাটায় আবারও ভেসে এলো মৃত জোড়া ডলফিন

আপডেট: May 11, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

কুয়াকাটা প্রতিনিধি:: পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে অর্ধগলিত ইরাবতী প্রজাতির দুটি ডলফিন। এর মধ্যে একটি ৮ এবং অন্যটি ৩ ফুট দৈর্ঘ্যের। বৃহস্পতিবার (১১ মে) দুপুরের দিকে কুয়াকাটা জাতীয় উদ্যান সংলগ্ন সৈকতে ডলফিন দুটি ভেসে আসে।

প্রত্যক্ষদর্শী জেলে চিনমতি ভানু বলেন, ‘আমি এখানে মাছ ধরা অবস্থায় হঠাৎ নাকে পচা ঘ্রাণ আসে। কতক্ষণ পর দেখি দুটি ডলফিন কূলে ভেসে এসেছে। পচা ঘ্রাণ সহ্য করতে না পেরে আমি স্থান পরিবর্তন করে মাছ ধরছি। তিন ঘণ্টা হয়ে গেছে এখনো কেউ পচা ডলফিন দুটি অপসারণ করেনি।’গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশের ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘কুয়াকাটা সৈকতে ভেসে আসা ডলফিন দুটি ইরাবতী প্রজাতির। এটি জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে।’

সৈকতে ডলফিন ভেসে আসা প্রসঙ্গে বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে কুয়াকাটা সৈকতের ঝাউবাগান এলাকায় দুটি মৃত ডলফিন ভেসে আসার খবর জেনেছি। এখন আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠিয়ে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হবে।’এর আগে গত ৪ মে কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ৯ ফুট ২ ইঞ্চি দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে আসে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network