শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে প্রায় ১৬ লাখ ২৬ হাজার টাকার মাদকদ্রব্য আটক

আপডেট: January 2, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কুড়িগ্রাম (২২ বিজিবি)। এসব মাদকের আনুমানিক মূল্য ১৬ লাখ ২৬ হাজার টাকা।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে পরিচালিত বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে ১ হাজার ৪৬ বোতল ভারতীয় মদ, ১৩৯ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের সদস্যদের অক্লান্ত প্রচেষ্টা ও পেশাদারিত্বে সীমান্ত দিয়ে ভারত হতে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা সম্ভব হয়েছে।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক ও চোরাচালানী পণ্য পাচার রোধে সকল বিওপিকে সার্বক্ষণিক সতর্কতা ও দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি আমি নিজেও সরেজমিনে বিশেষ অভিযানে অংশগ্রহণ করছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network