শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

কুড়িগ্রামে স্থানীয় ব্যবসায়ীদের সাথে সংবেদনশীলতা সভা

আপডেট: January 12, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধে, শিশু সুরক্ষা এবং শিশু অধিকার সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী এবং বেসরকারি খাতের অংশীদারদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় কুড়িগ্রাম সদর ভোগডাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

ভোগডাঙ্গা ইউনিয়নের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিদর্শক জাকিরুন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমুন্নাহার, পরিবার কল্যাণ কেন্দ্রের ফার্মাসিস্ট মমিনুল ইসলাম, এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উপস্থিতি ছিলেন নবীর আলী, রাশেদুল ইসলাম ও আজাদ আলী প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর রোকন উদ দৌলা, মোঃ খোরশেদুল ইসলাম। সভায় বক্তারা বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণি পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network