কুয়াকাটা সৈকতে ভাসছিল তরুণের লাশ

আপডেট: June 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: কুয়াকাটা সৈকতে নিজাম (১৯) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কুয়াকাটা ট্যুরিজম পার্কসংলগ্ন সৈকতে স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দেন।

নিহত নিজাম ছিলেন কুয়াকাটার দক্ষিণ মুসল্লিয়াবাদ গ্রামের মো. জয়নাল খানের ছেলে। সাঁতার না জানার কারণে নিজামের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

মহিপুর থানার ওসি মিনরুজ্জামান ঘটনাটি স্বীকার করে যুগান্তরকে বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network