শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো সাত ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন

আপডেট: September 29, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ঝাউবন এলাকায় আবারও একটি সাত ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন (শুশুক) ভেসে এসেছে। বুধবার সকালে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ৫ কিলোমিটার পূর্বদিকে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা ওই মৃত ডলফিনটি দেখতে পায়।

ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জানান, সকালে সমুদ্রসৈকতের বৈরী আবহাওয়া পর্যবেক্ষণে তারা সৈকতে বের হয়েছিল।
তাদের ধারণা— সকালের জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে এসেছে। এটির মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের মতে অন্তত  ৮-১০ দিন আগে এটির মৃত্যু হয়েছে।ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার মৃত ডলফিন ভেসে আসার খবর নিশ্চিত করে জানান, এর আগে ২৩ সেপ্টেম্বর সর্বশেষ একটি ৫ ফুট লম্বা মৃত ডলফিন উদ্ধার হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network