শিরোনাম
আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

কুয়াকাটা সৈকতে স্কাউটের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

আপডেট: January 7, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন্ন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কাউটের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে রোভার ও গার্ল-ইন রোভার স্কাউট গ্রুপের শিক্ষার্থীরা সৈকতের দুই কিলোমিটার এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযান চালায়।

এর আগে বিচ পরিচ্ছন্ন রাখার দাবিতে সৈকতের জিরো পয়েন্ট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান রাবিকুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার ও পটুয়াখালী জেলা রোভার স্কাউটের কমিশনার আবুল কালাম আজাদ।বক্তারা পরিবেশ রক্ষার্থে স্কাউট সদস্যদের আরও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। এছাড়া কুয়াকাটা সৈকত পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ী ও পর্যটকদের অনুরোধ জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network