কু-প্রস্তাব দেওয়ায় মেয়ের হাতে বাবা খুন

আপডেট: August 26, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগরে মেয়ের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ আগস্ট) সকালে উপজেলার দেহাটি গ্রামের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মতিয়ার রহমান (৫০) দেহাটি গ্রামের গোলাম হোসেনের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে ময়না খাতুন (২৫) ও মা তাসলিমা খাতুনকে (৪০) আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কু-প্রস্তাব দেওয়ায় শনিবার সকালে ঘুমন্ত মতিয়ার রহমানকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করে হত্যা করে মেয়ে ময়না খাতুন। নিহতের মাথা, পেট, গলা, পুরুষাঙ্গসহ বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পরে রক্তাক্ত অবস্থায় মতিয়ার রহমানকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায় মা ও মেয়ে। প্রথমদিকে তাঁরা দাবি করে ঘরের সিলিং ফ্যানের আঘাতে তিনি রক্তাক্ত জখম হয়েছেন। পরবর্তীতে মেয়ে নিজেই স্বীকার করে, তাঁর বাবাকে সে হত্যা করেছে।

তবে কু-প্রস্তার দেওয়ার কারণেই হত্যা? না কি এর পেছনে অন্য কোনো কারণ আছে তা জানা যায়নি। জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্ত মা-মেয়েকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের পর প্রকৃত ঘটনা জানা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network